1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

আশুলিয়া ইয়ারপুর ইউপিতে উপ-নির্বাচন, ১১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা

  • আপডেট সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

আশুলিয়া প্রতিনিধি: সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করেছে উপজেলা নির্বাচন অফিস। শনিবার সকালে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম। এর আগে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জামা দেন। এর মধ্য থেকে দুই জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে উপজেলা নির্বাচন অফিস। মনোনয়ন বাতিল হওয়া দুইজনের একজন ঋণ খেলাপি এবং আরেকজন প্রার্থী যিনি নিজের নিজের সমর্থক। সাভার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন সেখান থেকে বকুল ভূঈয়া নামের প্রার্থীর আইডি এলসি লিমিটেড নামের ঋণ প্রাদানকারী প্রতিষ্ঠানে ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। অপর আরেকজন মজুল হক দেওয়ান যিনি প্রার্থী হয়েও তার কোনো সমর্থক না থাকায় তিনিই সমর্থনকারী হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ১১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষণা করা প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা হলেন- সুমন আহমেদ ভূঈয়া, মোঃ আকবর হোসেন মৃধা, মোঃ জিল্লুর রহমান, হাজী মোঃ দেলোয়ার হোসেন সরকার, মোঃ আবুল হোসেন, মিনি আক্তার উর্মি, মোঃ আল কামরান, মোঃ কবির হোসেন ও দেওয়ান মোঃ মেহেদী হাসান মঞ্জু। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোশাররফ হোসেন মুসা ও ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ আব্দুর রহমানের মনোনয়ন বৈধতা পেয়েছে। বাতিল হওয়া প্রার্থী মজুল হক বিষয়টি স্বীকার করে বলেন, আমার মনোনয়নে ভূল হয়েছে। সমর্থনকারী ও প্রস্তাবকারী নাম আমারই হয়েছে। যে আমার মনোনয়ন পত্র লিখেছেন তিনি লিখতে ভুল করেছেন। আমি এরআগে ইয়ারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বারে নির্বাচন করেছি। সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ১৩ জন মনোনয়ন দাখিল করেছিল। তার মধ্যে ১১ জনের মনোনয়ন বৈধতা পেয়ে ও বাকি দুইজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তাদের মধ্যে একজনের প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থককারী একজনই। যেখানে তিন জন ব্যক্তিই আলাদা-আলাদা হতে হবে। তিনি লিখতে ভুল করেছেন বলে দাবি করছেন। তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ব্যাংকে ঋণ খেলাপি থাকায় বাংলাদেশের ব্যাংকের কোন ক্লিয়ারেন্স না থাকা তার মনোনয়ন বাতিল করা হয়েছে। যদিও ক্লিয়ারেন্স এনে জেলা অফিস থেকে আবেদন করলে ফিরে পাওয়ার সুযোগ রয়েছে মনোনয়ন। প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন ও ১১ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ শে ডিসেম্বর ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। ৯টি ওয়ার্ডের ৪২ টি কেন্দ্রে ১৮৮ টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩ শ ৬১ জন যার মধ্যে পুরুষ ৪৫ হাজার ৮শত ৯০ জন এবং নারী ভোটার ৪০ হাজার ৪শত ৭১ জন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :