1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

আজমির শরিফে মোনাজাত করেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ ডেস্ক: ভারতের রাজস্থানের আজমির শরিফে সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতীর দরগাহ জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেখানে নফল নামাজ আদায় এবং দোয়া ও মোনাজাত করেছেন তিনি। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে আজমিরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী এ নামাজ আদায় করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজমির শরিফে পৌঁছে প্রধানমন্ত্রী নফল নামাজ আদায় ও মোনাজাত করেন। মোনাজাতে দেশ, জাতি এবং গোটা মুসলিম উম্মাহর উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি। পরে প্রধানমন্ত্রী সেখানে ফাতেহা পাঠ করেন এবং দোয়া-দরুদ পড়েন। এরপর আজমির শরিফ ঘুরে দেখেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে গত ৫ সেপ্টেম্বর নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী। দিল্লিতে সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ জিয়ারতের মাধ্যমে প্রধানমন্ত্রী তার এ সফর শুরু করেছিলেন। আর আজমির শরিফে খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতীর দরগাহ জিয়ারতের মাধ্যমে প্রধানমন্ত্রী তার সফর শেষ করছেন। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসবেন সরকারপ্রধান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :