1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ :
আনসার নিয়োগে অনিয়মের সুযোগ নেই: মহাপরিচালক মেলা নিয়ে প্রশ্ন, বিদ্যুৎ সাশ্রয় নীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? সাভারে নিষ্ক্রিয় করা হলো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারে থাকা বোমা সাভারে প্রেসার কুকার বোমার সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ সাভারে সিটিটিসির অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার  সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সাভার হাত পা বাধা অবস্থায় এক যুবকের মরা দেহ উদ্ধার 

  • আপডেট সময় : শনিবার, ১১ জুন, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে প্লাস্টিকের রশি দিয়ে হাত পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অজ্ঞাত যুবকের মরদেহের উদ্ধার করেছে পুলিশ। ১১ জুন শনিবার সকাল ১১ টার দিকে সাভারের আনন্দপুর সিটি ল্যান্ডের বালুর মাঠ এলাকার একটি পরিত্যাক্ত বাউন্ডারির ভিতর থেকে নিহতের মরদেহের উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকাল ৮ টার দিকে এক নারী ওই বাউন্ডারির ভিতরে ময়লা ফেলতে যায়। এসময় নিহতের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহতের পরনে লুঙ্গি ও গায়ে শার্ট পরিহিত ছিল। তার দুই হাত পিঠমোড়া দিয়ে বাঁধা ছিল, দুই পা প্লাস্টিকের রশি দিয়ে বাধা ছিল। ঢাকা জেলা পিবিআই এর উপপরিদর্শক মানিক চন্দ্র সাহা বলেন নিহতের পরিচয় সনাক্তের জন্য আমরা কাজ করছি। পরিচয় সনাক্ত হলেই বিস্তারিত জানানো হবে। আপনার একটি শেয়ার হয়তো নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :