1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

আশুলিয়ায় ২ যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় দুর্বৃত্তের গুলিতে দুজন আহত হয়েছেন। তাদের কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ৭ এপ্রিল মঙ্গলবার ভোরে আশুলিয়ার জামগড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন আলামিন (৩০) ও পারভেজ (২২)। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলিবিদ্ধদেরকে হাসপাতালে নিয়ে আসা আলআমিন নামে এক যুবক জানান, গুলিবিদ্ধ আলামিন ঠিকাদার। আর পারভেজ দোকান কর্মচারী। দুজনই জামগড়া এলাকাতেই থাকেন। পাওনা টাকা তুলে ভোরে ওই দুজন মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। তখন জামগড়া ঈদগা মাঠের সামনে আলাদা দুটি মোটরসাইকেলে আসা ৪ জন দুর্বৃত্ত তাদের পথ রোধ করে। তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাদের দুজনকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীকালে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আলামিনের পেটের বাম পাশে আর পারভেজের বাম হাতের কুনুইয়ের নিচে গুলি লেগেছে। দুজনই জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :