1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সাভারে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে এমপির স্ত্রীর দায়িত্ব হাইকোর্টে স্থগিত সাভার বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত

শীতের দুপুরে পাতে রাখুন নারিকেলি হাঁস

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

রেসিপি ডেস্ক: শীতের দুপুর মানেই একটু রোদ, একটু অলসতা আর পাতে জমিয়ে খাওয়ার প্রত্যাশা। এই সময়ের খাবারে চাই উষ্ণতা, ঘ্রাণ আর স্বাদের গভীরতা যা শরীরকে যেমন আরাম দেয়, মনকেও তেমনি তৃপ্ত করে। ঠিক এমনই এক রাজকীয় স্বাদের নাম নারিকেলি হাঁস। নরম মাংস, ঘন ঝোল আর নারিকেলের মোলায়েম স্বাদে শীতের দুপুরে এই পদ যেন পুরো খাবার টেবিলকেই উৎসবমুখর করে তোলে। ভাতের সঙ্গে নারিকেলি হাঁস মানেই বাঙালি রসনার এক চেনা কিন্তু চিরনতুন আনন্দ। রইলো রেসিপি-

উপকরণ

হাঁস ১টি

নারিকেল কুচি ২০০ গ্রাম

পেঁয়াজ কুচি ৩টি

রসুন বাটা ২ টেবিল চামচ

জিরা গুঁড়া পরিমাণমতো

হলুদ, মরিচ, লবণ পরিমাণমতো

কাঁচা মরিচ ১০/১২টি

সরিষা বাটা অল্প

বাদাম বাটা সামান্য

তেল পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ছাড়ুন। পেঁয়াজ হালকা নরম হয়ে এলে এতে আদা-রসুন বাটা, লবণ ও সরিষা দিয়ে ভালো করে নাড়ুন। এবার মসলা একটু ভাজা ভাজা হলে একে একে হলুদ, মরিচ, জিরা ও গরম মসলা যোগ করে কষাতে থাকুন। এরপর সামান্য পানি দিয়ে হাঁসের মাংস ছোট টুকরো করে কড়াইয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে কাঁচা মরিচ ও নারিকেল কুচি মেশান। কড়াই ঢেকে আঁচ কমিয়ে কিছুক্ষণ দমে রাখুন। সবশেষে এক টেবিল চামচ গুঁড়া দুধ পানিতে গুলে কড়াইয়ের উপর ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার নারিকেলি হাঁস। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু নারিকেলি হাঁস।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :