
সংবাদ রিপোর্ট : ঢাকা-১৯ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আশুলিয়ার জিরাবো এলাকায় তার বাবা সাবেক সংসদ সদস্য দেওয়ান মোঃ ইদ্রিস ও মাতা সালেহা ইদ্রিস–এর কবর জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন। ২৮ ডিসেম্বর রবিবার বিকেলে তার বাবা-মায়ের কবর জিয়ারতের পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সাভার ও আশুলিয়ার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply