1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সাভারে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে এমপির স্ত্রীর দায়িত্ব হাইকোর্টে স্থগিত সাভার বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত

বিকেলের নাস্তায় রাখুন মোগলাই পরোটা

  • আপডেট সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

রেসিপি ডেস্ক: বিকেলের নাস্তা কখনও কখনও দিনকে আরও আনন্দময় করে তুলতে পারে। হালকা ও সুস্বাদু কিছু খাওয়ার ইচ্ছা থাকলে মোগলাই পরোটা হতে পারে সেরা পছন্দ। ক্রিস্পি, ঘি-তেলমাখা এই পরোটা শুধু মুখের স্বাদ বাড়ায় না, বিকেলের খিদে মিটিয়ে দেয় আর মনেও আনন্দ জোগায়। ঘরেই বানিয়ে নিতে পারেন মজাদার এই নাস্তাটি। রইলো

রেসিপি-

উপাদান:

১. ডো/আটা মাখার জন্য

২. ময়দা ২ কাপ

৩. লবণ আধা চা চামচ

৪. ডিম ১টি

৫. তেল ২ টেবিল চামচ

৬. পানি প্রয়োজন মতো

ফিলিং বা পুরের জন্য:

১. ডিম ২টি

২. কিমা (গরু/মুরগি) আধা কাপ (সেদ্ধ বা হালকা ভাজা)

৩. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ

৪. কাঁচা মরিচ কুচি ২টি

৫. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ

৬. লবণ স্বাদমতো

৭. গোলমরিচ/মরিচ গুঁড়া আধা চা চামচ

৮. আদা-রসুন বাটা আধা চা চামচ

৯. তেল পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন: 

প্রথমে একটি বড় বোলে ময়দা, লবণ, তেল, ডিম ও পরিমাণমতো পানি দিয়ে মেখে নরম ডো তৈরি করুন। এরপর ভেজা কাপড়ে ঢেকে ৩০ মিনিট রেস্টে রেখে দিন। এবার একটি বাটিতে ডিম, সেদ্ধ বা হালকা ভাজা কিমা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনেপাতা, আদা-রসুন বাটা, লবণ ও মসলা মিশিয়ে নিন। এরপর ডো থেকে একটি বল নিয়ে পাতলা করে বড় রুটি বেলুন। মাঝখানে ফিলিং ঢেলে চার দিক ‍দিয়ে মুড়ে দিন। এরপর মাঝারি আঁচে পরোটা তেলে ভাজুন। হালকা বাদামি রং হলে নামিয়ে রাখুন। ব্যাস তৈরি হয়ে গেলে মজাদার মোগলাই পরোটা। এবার কেটে গরম গরম পরিবেশন করুন আপনার পছন্দের পাত্রে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :