1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. জামিল (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছেন । ঘাতক বাসটি পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। ১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়িয়া এলাকায় মানিকগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিল মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের ছোট রাতাহির চর এলাকার বাসিন্দা। আহতরা হলেন- ছোট রাতাহিরচর এলাকার উসামা (২৪) ও একই ইউনিয়নের বারাহি ঘোনাপাড়া এলাকার আসিফ (১৮)। হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে তিনজন মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। তারা ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জামিল নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং মোটরসাইকেল থাকা আরও দুই আরোহী আহত হয়। পরে পথচারীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান মোহাম্মদ কৌশিক বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া আহত দুই জনকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ঘাতক বাসটি আটক করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :