1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

আশুলিয়ায় আগুনে তিন দোকান ও স্কুলের দুটি কক্ষ পুড়ে ছাই

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফার্মেসি, একটি মুদি দোকান ও একটি খাবার হোটেল সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। আগুনে দোকানগুলোর সব মালামাল পুড়ে যায়। পাশাপাশি পাশের একটি স্কুলের দুটি কক্ষ ও কক্ষে থাকা বেঞ্চসহ অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে মালিকপক্ষের দাবি অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। ৭ অক্টোবর মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার শিমুলিয়া টেংগুরি পুকুরপাড় এলাকায় হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও পরিতোষ সরকার জানান, ভোরে দোকানের ভেতর থেকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। তারা ছুটে এসে দেখেন দোকান থেকে আগুন বের হচ্ছে। দ্রুত স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে আশরাফুল ইসলামের ফার্মেসি, আসুদেবের খাবার হোটেল এবং আল আমিনের মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন পাশের ‘গ্রীন প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল’-এ ছড়িয়ে পড়ে, যেখানে দুটি শ্রেণিকক্ষ আংশিকভাবে ভস্মীভূত হয়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আব্দুস সালাম জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :