1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ :

ধামরাইয়ে অটোরিকশাচালক হত্যার রহস্য উদ্‌ঘাটন, দুই আসামি গ্রেপ্তার 

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে অটোরিকশাচালক সায়েদুর রহমান হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে জেলা পিবিআই পুলিশ। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।পিবিআই জানায়, ২০২৩ সালের নভেম্বরে ধামরাইয়ের কেষ্টখালী গ্রামের ধানক্ষেত থেকে সায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। পরে মামলার তদন্তভার পায় জেলা পিবিআই। প্রযুক্তির সহায়তায় ও তথ্য সংগ্রহ করে প্রথমে সদর আলী এবং পরে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই আনিসুর রহমান জানান, আসামিরা জবানবন্দিতে স্বীকার করেছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় জড়িত আরেক আসামি জুয়েলকে ধরতে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :