1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বাড়িতে আগুন

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ছিদ্দিক হোসেনের মালিকানাধীন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। তবে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে সড়কের অবস্থা খারাপ হওয়ায় একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও অন্যটি স্টেশনে ফিরে যায়। ফায়ার সার্ভিস আরও জানায়, এ অগ্নিকাণ্ডে ওই বাড়ির একটি টিনশেড ঘরের দুটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়াও পাশের আরেকটি কক্ষের বেশিরভাগ অংশ পুড়ে যায় এবং অন্য একটি কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল হক জানান, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নেন। তবে কক্ষগুলোর ভেতরে থাকা সকল আসবাবপত্র পুড়ে যায়। আমরা ঘটনাস্থলে একটি গ্যাস সিলিন্ডার পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :