1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

আশুলিয়ায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় রস্তম আলী (৪০) এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রস্তম আলী নীলফামারীর জলঢাকা থানার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় এক যুবককের মরদেহ দেখতে পায় পথচারীরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন তারা। আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। মূলত হত্যাকারীরা ওই যুবককে অন্য স্থানে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছেন। নিহতের গলায় একটি গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :