1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ১৪ সেপ্টেম্বর রবিবার রাত ৭টার দিকে আশুলিয়ার নরসিংহপুর হা-মীম গ্রুপের ৩ নম্বর গেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন স্বামী রুবেল আহমেদ (৩৫), স্ত্রী সোনিয়া (২৮) এবং তাদের কন্যাসন্তান জামিলা (৬)। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলায় বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সকাল থেকে তাদের রুমের দরজা খোলা হয়নি। বিকেলে পার্শ্ববর্তী রুমের এক ভাড়াটিয়া জানালা দিয়ে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ভূঁইয়া জানান, নরসিংহপুর এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :