1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

আশুলিয়ায় ২৫ কেজি গাঁজা উদ্ধার নারীসহ ৩ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় চেকপোস্ট চলাকালীন সময়ে একটি সন্দেহভাজন মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় এক নারীসহ তিন মাদককারবারিকে আটক করা হয়। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর রাতে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উত্তর বড়াইল গ্রামের মৃত কেরামত আলীর মেয়ে নাজমা আক্তার (৩৫), একই থানার আমু চিমটি বিলখাস এলাকার আয়েশ আলীর ছেলে রাজন মিয়া (২০) এবং দোলনা এলাকার মুসলিম মিয়ার ছেলে ইমাম হোসেন (৩০)। এর মধ্যে নাজমা আক্তার আশুলিয়ায় বসবাস করতেন বলে জানা গেছে। যৌথ বাহিনী জানায়, ভোর রাতে ঘোষবাগ এলাকায় চেকপোস্ট বসানো হলে সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে গাঁজা ও অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্তে আরও জানা যায়, রাজন ও ইমাম সিলেট থেকে গাঁজা এনে আশুলিয়ার নাজমা আক্তারের কাছে সরবরাহ করতো। পরে নাজমা আক্তার আশুলিয়ার জামগড়া ও আশপাশের এলাকায় নিজে এবং অন্যান্য খুচরা ব্যবসায়ীর মাধ্যমে তা বিক্রি করতেন। উদ্ধারকৃত গাঁজা ও অস্ত্রসহ আটক ব্যক্তিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, যৌথ বাহিনী ২৫ কেজি গাঁজাসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে। আটকদের মধ্যে একজন নারী রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :