1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :

আশুলিয়ায় জুলাই আন্দোলনে শহীদ বিএনপি নেতা স্মরণে দোয়া মাহফিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: জুলাই আন্দোলনে শহীদ ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার মামুন বিপ্লবের স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল। ১২ আগস্ট মঙ্গলবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান দেওয়ান মো. মঈনুদ্দিন বিপ্লব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি এবং বিশেষ বক্তা ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন। এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বিগত সরকারের আমলে দীর্ঘ ১৬ বছরের জুলুম-নির্যাতনের চিত্র তুলে ধরেন এবং জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :