1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৮

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলা ও অস্ত্র মামলার আসামিসহ ৮ জনকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ২০টির বেশি দেশীয় অস্ত্র, একটি ইলেকট্রিক শকার, দুইটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ৪ আগস্ট সোমবার সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলো ছাত্র-জনতা হত্যা মামলার আসামি মো. আল আমিন মণ্ডল, একাধিক অস্ত্র মামলার আসামি জুনায়েদ হাসান জুনু, কিশোর গ্যাংয়ের সদস্য রোমান ইসলাম, মো. স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন, ইয়ামিন হোসেন এবং নুরুল হক। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সকালে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :