1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলায় শরীফুল ইসলাম মোল্লা (৪০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২ আগস্ট শনিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরীফুল ইসলাম মোল্লা আশুলিয়ার জামগড়া এলাকার বাসিন্দা। তিনি হাজী মো. ওয়াহেদ মোল্লার ছেলে এবং আশুলিয়া থানা যুবলীগের একজন নেতা বলে জানা গেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাইপাইল ত্রিমোড় এলাকার ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতাকে রবিবার সকালে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :