1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারে মাছরাঙা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

সংবাদ রিপোর্ট: মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তি উপলক্ষে সাভার প্রেসক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর মো. মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ হাসিব।আলোচনায় বক্তারা বলেন, মাছরাঙা টেলিভিশন শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ, সংস্কৃতি, সম্ভাবনা ও আলোকিত মানুষের গল্প তুলে ধরছে। বিশেষ করে সাভার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিবেদন সঠিকভাবে প্রচারের জন্য সাভারে কর্মরত প্রতিবেদকের প্রশংসা ও ধন্যবাদ জানানো হয়। সংবাদ সংগ্রহে আহত হওয়ায় তার প্রতি সহমর্মতাও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বক্তারা সত্য ও মানসম্মত সংবাদ প্রচারে মাছরাঙার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুল কবির, সাবেক সভাপতি জাবেদ মোস্তফা, সাবেক সম্পাদক গোবিন্দ আচার্য, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক এমদাদুল হক, ক্রীড়া সম্পাদক লোটন আচার্যসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন একুশে টিভির সাহেদ জুয়েল, ইনকিলাবের মো. সেলিম, দেশ টিভির দেওয়ান ইমন, এশিয়ান টিভির আহসানুল্লাহ, এটিএন নিউজের কামরুজ্জামান, গ্লোবাল টিভির তোফা সানি (সঞ্চালক), এবং জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী ও সংগঠক আব্দুর রশিদ জিতু ও রুদ্র মুহাম্মদ শফিউল্লাহ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :