1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

আশুলিয়ায় ‘ঢাকা থাই অ্যালুমিনিয়াম’ কারখানায় আগুন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ‌‘ঢাকা থাই অ্যালুমিনিয়াম’ নামের একটি কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট কারখানার আগুন নেভাতে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ১৫ এপ্রিল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের বুড়িপাড়া এলাকার এই কারখানায় এ আগুনের সূত্রপাত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আশরাফ বলেন, বিকেল ৫টা ৩২ মিনিটে এই কারখানায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :