1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

সাভারে বিএনপি’র নেতা কর্মীদের ভোটের প্রস্তুতি নেওয়ার আহবান

  • আপডেট সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট : নেতা কর্মীদের ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। ১ নভেম্বর শুক্রবার বিকেলে সাভারের পৌর ৯ নং ওয়ার্ড গেন্ডা এলাকায় বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ইব্রাহিম হোসেন বাহাদুরের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, আমরা বিএনপি দল করি চাঁদাবাজি করার জন্য নয় । কিছু নেতা আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে রেখে চাঁদাবাজিসহ নানাধরনের অপকর্ম করছে । আমরা তাদের কঠোর হস্তে দমন করবো। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মইনুল ইসলাম বিল্টু, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুল, জাকসুর সাবেক ভিপি আশরাফ উদ্দিন খান, ঢাকা জেলা যুব দলের সহ-সভাপতি মো. আমজাদ হোসেন, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল গফুর, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. আব্দুল্লাহ হোসেন ইউসুফ, সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি মোল্লা, সাভার পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজ মোল্লা সহ আরো অনেকে। এসময় ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কফিল উদ্দিন বলেন বিএনপির কিছু নেতা আওয়ামী লীগের সাথে যোগ হয়ে চাঁদাবাজি জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত । দ্রুত তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া উচিত। এ সময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :