1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সাভার পৌর প্রশাসকের হস্তক্ষেপে ময়লার দুর্গন্ধ থেকে মুক্তি পেলো পৌরবাসী

  • আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
সংবাদ রিপোর্ট : সাভার পৌর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড, গেন্ডা, পাকিজা, রেডিও কলোনীসহ বিভিন্ন মহল্লায় ময়লার আবর্জনার ভাগারে পরিণত মহয়েছিলো। এসব ময়লার ভাগাড় থেকে উৎকট দুর্গন্ধ থেকে মুক্তি পেয়েছে পৌরবাসী। সাভার পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েই সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকার মহাসড়ক থেকে ময়লা আর্বজনা সড়ানোর উদ্যোগে নিয়েছেন। তিনি পৌরসভার কর্মকর্তাদের নিয়ে ময়লা সড়ানোর কাজ শুরু করেছেন।

জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের শুরু থেকে বাসা বাড়ি ও কলকারখানার ময়লা আবর্জনরা সরানোর কাজে বিঘ্ন ঘটে আসছিল। ৫ আগস্টের পর পৌর মেয়রসহ বেশিরভাগ কাউন্সিলরগণ আত্মগোপনে চলে যাওয়ায় ময়লা ডাম্পিং ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। দীর্ঘদিন ধরে পৌরভবনের সামনে মহাসড়কের গেন্ডা এলাকায় ময়লা-আবর্জনা ফেলার ফলে ওই এলাকায় যে অস্বস্তিকর পরিবেশ ও দুর্গন্ধের সৃষ্টি হয়েছিল তা থেকে পথচারীরা মুক্তি পেয়েছে। সাভার প্রথম শ্রেণির পৌরসভা হলেও ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় পৌরবাসীর দুর্ভোগ ছিল নিত্যদিনের সঙ্গী। পৌর কর্তৃপক্ষ ও পৌরবাসী সড়ক-মহাসড়কের পাশে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলতো। এতে সড়কে চলাচলকারীদের দুভোর্গ পোহাতে হতো। এ বিষয়ে সাভার পৌরসভার প্রশাসক মো: আবুবকর সরকার বলেন, এখন থেকে নিদিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং পৌরবাসীর এতদিনের ময়লার দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ থেকে মুক্তি পাওয়া গেছে। ফলে পৌরবাসিদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :