1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

‘অন্য দলের চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিএনপিতে ঠাঁই হবে না’

  • আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: গত ১৫ বছর যারা চাঁদাবাজি সন্ত্রাসী করে জনগণের উপর অত্যাচার করেছে। আমাদের দলে তাদের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সাভারের নয়ারহাট এলাকায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা করেন। এসময় সাবেক এই সংসদ সদস্য বলেন, অনেককেই দেখতেছি অন্য দলের এসব চাঁদাবাজ সন্ত্রাসীদের নিয়ে ঘোরাফেরা করছে। আমি বলে দিতে চাই, তারা এদের রক্ষা করতে করতে পারবে না। একটু সবুর করেন, তাদের ধরে যখন উত্তম-মধ্যম দেওয়া হবে, তখন কেও তাদের রক্ষা করতে পারবে না। এ ব্যাপারে আমাদের দল থেকে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে। যাদের নামে অভিযোগ আছে যারা জনগণকে ভোগান্তি দিয়েছে কষ্ট দিয়েছে, যাদের কারণে আমাদের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারে নাই, এলাকা ছেড়ে পালিয়ে ছিল। তারা আস্তে আস্তে আমাদের সঙ্গে মিশে যাবে আর আমাদের কোনো নেতা তাকে শেল্টার দিবে, এটা কোনভাবেই করতে দেওয়া হবে না। আমার নেতৃত্বে সাভারে এগুলা বন্ধ করা হবে। আমি দুই মাস সময় নিলাম এদেরকে কিভাবে প্রতিহত করতে হয়, এটা আমরা জানি। এসব দুষ্ট লোকদের, চাঁদাবাজদের আমাদের দলে ঠাঁই দেওয়া হবে না। তিনি আরও বলেন, আমি আগেও একাধিকবার নির্বাচন করেছি। আল্লাহ যদি সুযোগ দেন তাহলে আবারও জনগণের ম্যান্ডেট নিয়ে আপনাদের খেদমত করার জন্য পাশে থাকতে চাই। এবং আমাদের ওপর দল থেকে নির্দেশ দিয়েছে এমন কাজ করতে হবে যাতে জনগণের ভোগান্তি, জনগণের কষ্ট আর না হয়। অনেক বছর কষ্ট করছে এই দেশ স্বাধীন হয়েছে এসব চাঁদাবাজি ও সন্ত্রাসীর জন্য নয়। আজকে ১৫/১৬ বছর পরে এই এলাকায় আবারও আসতে পেরেছি। এখানে আমাদের মঞ্চে যেসব নেতাকর্মী বসে আছেন এমন একজনও বাকি নেই যার নামে মামলা হয়নি এবং একাধিক বার জেল খাটেনি। আমার নামেও এখনো ৫৩টি মামলা রয়েছে, আমিও তিনবার জেল খেটেছি। এখন দেশে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। আমাদের সকলের উচিত এই সরকারকে সহযোগিতা করা।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দূর্গা উৎসব উদযাপন উপলক্ষে আমরা আমাদের দলের পক্ষ থেকে ইতোমধ্যে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে কমিটি গঠন করেছি। যাতে এই উৎসবকে কেন্দ্র করে কেউ কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে। মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানে সাভারে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো শহীদ শ্রাবণ গাজী ও মোহাম্মদ সিয়ামের পরিবারকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন— সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সোবহান ও পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানসহ স্থানীয় ও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :