1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

বিয়েতে কাঁচা মরিচ উপহার!

  • আপডেট সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩

সংবাদ ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে বৌভাতে গিয়ে মানুষ কতকিছু উপহার দেন! উপহারের তালিকায় সাধারণত থাকে শোপিস, শাড়ি, অলঙ্কার, নগদ টাকা কিংবা বই উপহার। তাইবলে কাঁচা মরিচ ভাবতেই পারবে না কেউ! এমনই এক মজার কাণ্ড ঘটেছে। যা নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ২ জুলাই রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে। জানা গেছে, হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমান একমাত্র ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের বৌভা অনুষ্ঠানে ১ কেজি কাঁচা মরিচ উপহার দিয়েছেন তারই বন্ধুরা।

ff

অভিনব উপহারের নিয়ে আসা এস এম রায়হান জানান, দেশে যে হারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উপহার হিসেবে কাঁচা মরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এ ছাড়া কাঁচা মরিচ দাম বৃদ্ধির একটি মৌন প্রতিবাদ বটে। এদিকে কাঁচা মরিচ উপহারের বিষয়টিকে এলাকার সচেতন মহলে বেস সাড়া ফেলেছে। তারা মনে করছেন বিষয়টি প্রাসঙ্গিক ও ইঙ্গিতবহ হিসেবেই দেখছেন। এ বিষয়ে বরের চাচা অ্যাডভোকেট খলিলুর রহমান জানান, আমাদের আজকে অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছে। তবে আফ্রিদের বন্ধুদের কাঁচা মরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ। তাদের এই প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি।

gg

১ জুলাই শনিবার ব্রহ্মণবাড়িয়ার সড়াইল উপজেলায় অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উল্লেখ্য, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন বাজারে ৬০০ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :