1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

বঙ্গবাজারের আগুনে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

সংবাদ ডেস্ক: রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুনে কয়েক হাজার কোটি টাকার বেশি মূল্যের ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তার মতে, ঈদের আগে ব্যবসায়ীদের জীবনে যেন কেয়ামত নেমে এসেছে। ৪ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টায় ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সকাল সোয়া ছয়টার দিকে লাগা আগুন এখনো নেভেনি। এক প্রশ্নের জবাবে হেলাল উদ্দিন বলেন, ‘এখানে প্রায় আড়াই হাজার দোকান ছিল। ক্ষতির পরিমাণ তো বলা তো মুশকিল। তবে কয়েক হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।’ এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন এই ব্যবসায়ী নেতা। তিনি বলেন, ‘এটা শুধু ক্ষতি না। ব্যবসায়ীদের জীবনে ঈদের আগে কেয়ামত হয়ে গেল। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।’ মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে গুলিস্তানের বঙ্গবাজার পাইকারি কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৬টা ১০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস৷ ৬টা ১২ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনার ৬ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট। ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছেন সেনা ও বিমানবাহিনীর কর্মকর্তারা। মোতায়েন রয়েছে বিজিবি, র‍্যাব ও পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :