1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি স্পিকারের শ্রদ্ধা

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন স্পিকার। পরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এবং চিফ হুইপ ও হুইপদের পক্ষ হতে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :