1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

পৌরসভার কুরবানির পশুর হাট উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

সংবাদ রিপোর্ট : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাট উদ্বোধন করা হয়েছে। ৩ জুন মঙ্গলবার সকালে গেন্ডা পুকুরপার ইমু চেয়ারম্যানের বালুর মাঠে কোরবানির পশুর হাটের ফিতা কেটে আনুষ্ঠা‌নিক উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সাভার পৌর প্রশাসক মো: আবুবকর সরকার। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। উদ্বোধন শেষে অতিথিবৃন্দরা পশুর হাট ঘুরে দেখেন। এ সময় হাটের ইজারাদার আতিকুর রহমান রাজু ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান চম্পক, সাভার পৌর সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায় দেলোয়ার হোসেন মাদবরসহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :