1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

৭ দফা দাবিতে রানা প্লাজায় আহত শ্রমিকদের সমাবেশ

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে ৭ দফা দাবিতে সমাবেশ করেছেন রানা প্লাজায় আহত ও নিহত শ্রমিকদের স্বজনরা।১৫ নভেম্বর শুক্রবার সকালে সাভার থানা রোড়ে সাভার প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন তারা। সেখানে প্রায় অর্ধ শতাধিক রানা প্লাজায় আহত শ্রমিক ও নিহতের স্বজনরা ছিলেন। এ সময় বক্তারা ৭ দফা দাবি উত্থাপন করে বলেন, রানা প্লাজা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গার্মেন্টস মালিক, ভবন মালিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ যারা জড়িত আছে সবাইকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নামে সরকারি জায়গা বরাদ্দ দিয়ে স্থায়ী পুনর্বাসন, রানা প্লাজায় আহত শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত ও রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের টাকা আত্মসাৎকারীদের কাছ থেকে উদ্ধার করে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারকে দেওয়ার আহ্বান জানানো হয়। ক্ষতিগ্রস্ত শ্রমিকের সন্তানদের উচ্চশিক্ষার জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করতে হবে। যে-সব ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট করা হয়নি, তাদের অ্যাকাউন্ট করে দেওয়া এবং রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের টাকা আত্মসাৎকারী রাজনৈতিক নেতা- শ্রমিক নেতা ও এনজিওগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ সময় সমাবেশে রানা প্লাজার শ্রমিক নুরুল ইসলাম বলেন, রানা প্লাজার আহত শ্রমিকদের ১০ হাজার টাকা করে অনুদান এসেছিল। সেসময় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও তার স্ত্রী সেই টাকা আত্মসাৎ করেছেন। রাজনৈকিতভাবে এতো দিন কোণঠাসা থাকার কথাও উল্লেখ করেন তিনি। তিনি অবিলম্বে আত্মসাৎকৃত টাকা শ্রমিকদের কাছে বিতরণের জন্য আহ্বান জানান। শ্রমিক সমাবেশে আরও উপস্থিত ছিলেন-জাতীয় গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক শাহ আলম হোসেন, রানা প্লাজার শ্রমিক নুরুল ইসলাম, কবির, নিলুফাসহ অর্ধশতাধিক রানা প্লাজার পোশাক শ্রমিকরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :