1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগের নেতাসহ আটক ৭

  • আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট : বিজয় দিবস উপলক্ষ‍্যে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ১৬ ডিসেম্বর সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক।

আটকদের মধ্যে একজন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সাইফুল ইসলামের কর্মী মিল্টনের নাম জানা গেছে। বাকিদের নাম পরিচয় পাওয়া যায় নি।
আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, ১৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মাহাবুবর রহমান। তার নেতৃত্বে স্থানীয় ঢাকা-১৯ এর সংসদ সদস‍্যের কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এসময় তারা পরিদর্শন ছাওনীর পাশে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। পরে খবর পেয়ে ডিএমপি (ডিবি) পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ শ্রদার্ঘসহ ৭ নেতাকর্মীকে আটক করে ।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসে। এসময় ৭ জনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :