1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী আশুলিয়ায় বাড়ির ছাদে পড়ে ছিল শিশুর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ

স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে অনৈতিক সম্পর্ক, বাধা দেওয়ায় জবাই করে হত্যা

  • আপডেট সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩

মোঃ শাহিন : স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে দিনের পর দিন পরকীয়া প্রেমিকের সাথে অনৈতিক সম্পর্ক, এক পর্যায়ে বিষয়টি জেনে যাওয়ায় বাধা দেন স্বামী। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক। সর্বশেষ প্রেমিককে সাথে নিয়ে অসুস্থ স্বামীকে জবাই করে হত্যা। গত ২৬ জুন সাভারের সাধাপুর এলাকা থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধারের পর ৩ জুলাই সোমবার এক সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। নিহত নুর ইসলাম ব্যপার(৫৫) ধামরাইয়ের সোয়াপুর ইউনিয়নের কুঠিরচর গ্রামের নেহাজ উদ্দিনের ছেলে।সকালে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গত ২৬ জুন সাধাপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ সংলগ্ন একটি বাড়ি থেকে নুর ইসলাম ব্যপারির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে এঘটনায় মৃতের ছেলে বাদি হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্তের এক পর্যায়ে সন্দেহ হলে গত ২৮ জুন পুলিশ নিহতের স্ত্রী ইতি বেগম ওরফে রানী (৩৫) এবং তার পরকীয়া প্রেমিক আব্বাস আলী (৫০) গ্রেফতার করে। গ্রেফতারের পর নিহতের স্ত্রী ইতিকে ওইদিনই আদালতে পাঠানো হলে সে আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। অপরদিকে আব্বাস আলীকে ৩ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার হলে সেও ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে গতকাল ২ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ আরও জানায়, পরবর্তীতে আসামীদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি ও ছুরি উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :