
সংবাদ রিপোর্ট: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের সিটি ইউনিভার্সিটির ভেতরে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় শিক্ষার্থীরা নিন্দা জানিয়েছেন। এছাড়াও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় হামলাকারীদের ড্যাফোডিলের সন্ত্রাসীরা বলে আখ্যা দিয়েছেন। ২৮ অক্টোবর সোমবার সকালে সাভারের খাগান এলাকায় অবস্থিত সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাথে কথা বলে এ মন্তব্য পাওয়া যায়। এরআগে রোববার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির ও সিটি ইউনিভার্সিটির মধ্যের দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ড্যাফোডিল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভেতরে ভাঙচুর ও বাসে অগ্নি সংযোগ করে বলে অভিযোগ ওঠে। সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থী সামিরা আক্তার বলেন, গতকাল রাতে আমাদের সিটি ইউনিভার্সিটি ভেতরে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ সময় আমাদের বিশ্ববিদ্যালয়ের তিনটি বাস পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এছাড়াও প্রশাসনিক ভবনে হামলাও ও লুটপাট করেছে। আমরা মেয়ে ভয়ে সংকীর্ণ ছিলাম বলে জানান তিনি । অপর শিক্ষার্থীর ল’বিভাগের ৩৯ ব্যাচের শিক্ষার্থী ফারহান জানান, রাতে যখন মহিলা শিক্ষার্থীদের হোস্টেলের সামনে ড্যাফোডিলের শিক্ষার্থীরা হামলা চালায়। তখন আমরা পুলিশের সহায়তা চেয়েছে। কিন্তু তাদের থেকে আমরা সহায়তা পাইনি। ড্যাফোডিলের হামলাকারীরা আমাদের প্রশাসনিক ভবনে লুটপাট ও বাসে আগুন দিয়েছে। এক রাতের ভেতরে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানান তিনি। সিএসসি পড়ুয়া সাহেক বলেন, গতকাল রাতে প্রায় ৭ হাজার শিক্ষার্থী নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে হামলা করে। এসময় প্রশাসনিক ভবনে ভাঙচুর তিনটি নতুন বাসে আগুন ও শিক্ষকদের গাড়িতেও আগুন দিয়েছে ওই সন্ত্রাসীরা। শুধু মাত্র থুথু ফেলাকে কেন্দ্র করেই এমন হামলার চালিয়েছে বলে দুঃখ প্রকাশ করেন তিনি। এবিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম এন্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, গতকাল রাতে আমাদের পুলিশ বাহিনী নিরলস ভাবে কাজ করে গিয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। তবে বিষয়টি যেহেতু শিক্ষার্থীদের তাই সমাধানের চেষ্টা করা হয়েছিল। সকালে আমরা প্রক্টোরের সঙ্গে কথা বলেছি, তারা বসবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে ক্যাম্পাসে এখনো উত্তাপ বিরাজ করছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি মামলা দায়ের করতে চায়, তবে মামলা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Leave a Reply