1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সাভার মডেল থানার নতুন ওসি মোঃ সাইফুল আলম

  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

সংবাদ রিপোর্ট: ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পাওয়া মোঃ সাইফুল আলম সাভার মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঢাকা জেলা পুলিশের প্রশাসনিক আদেশে দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে তাঁকে সাভার মডেল থানায় পদায়ন করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কর্মরত অবস্থায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদান রাখায় তিনি জুলাই মাসের কর্মমূল্যায়নে ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে একই থানার আরও পাঁচজন পুলিশ কর্মকর্তা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেন। দায়িত্ব গ্রহণের পর মোঃ সাইফুল আলম বলেন, জনগণের আস্থা অর্জনই একজন পুলিশ কর্মকর্তার সবচেয়ে বড় সাফল্য। তিনি সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে সাভারে মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করবে সাভার মডেল থানা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :