1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :

সাভার পৌরসভার দুই কর্মকর্তার মধ্যে মারামারি: ঘুষের পাঁচ হাজার টাকার বিতর্কে সংঘর্ষ

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভার পৌরসভার দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, একটি ফাইলের ঘুষের পাঁচ হাজার টাকা নিয়ে দ্বন্দ্বের কারণে এ সংঘর্ষের সূত্রপাত। ২০ আগস্ট বুধবার দুপুরে সাভার পৌর কার্যালয়ে এ ঘটনা ঘটে, এবং পরবর্তীতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটি ঘটে চলতি বছরের জুন মাসে, যখন সাভার পৌরসভার দক্ষিণ দরিয়াপুর মৌজার একটি হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তনের জন্য এক বাসিন্দা আবেদন করেন। তবে ওই আবেদনের জন্য সহকারী কর আদায়কারী নজরুল ইসলাম গ্রাহকের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে ১,১৫০ টাকার রশিদ দেন, এবং তারপর কাজটি পেন্ডিং রাখেন। ২০ আগস্ট বুধবার দুপুরে কর নির্ধারক নাজমুল হাসান ওই বিষয়টি নিয়ে নজরুলকে প্রশ্ন করলে, কথোপকথনে উত্তেজনা বাড়ে এবং এক পর্যায়ে তারা দুজন মারামারিতে জড়িয়ে পড়েন। ঘটনার সময় উপস্থিত সাভার পৌরসভার সহকারী কর নির্ধারক তন্দ্রা ইয়াসমিন জানান, “নাজমুল ভাই ও নজরুল ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয় এবং পরে তারা একে অপরকে আঘাত করেন। মূলত একটি ফাইলকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে।” তবে ঘুষের টাকার বিষয়ে তারা কোন মারামারি হয়নি বলে দাবি করেছেন। নাজমুল হাসান জানান, “একটি ফাইলের কাজ না করায় তাকে জিজ্ঞাসা করতে গিয়ে নজরুল আমার হাতে ঘুষি মারে, আমি মারতে চাইনি।” অন্যদিকে, নজরুল ইসলাম জানান, “এটি আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, মারামারি কিছু হয়নি।” তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মারামারির ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে নজরুল ইসলামের মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে। এ ঘটনায় সাভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার জানান, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :