
সংবাদ রিপোর্ট: সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন দীর্ঘ ১৩ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামি ১৯ মে নির্বাচন ঘিরে বইছে উৎসবের আমেজ। প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।
জানা গেছে, গত ১২ এপ্রিল সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের জন্য সুনীল চন্দ্র বণিককে প্রধান করে কমিশনার করে কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন পরিচালার জন্য কাজী ফরহাদ হোসেন, দিরগজ আলী, আব্দুল মজিদ, লায়ন সুবীর সাহা মনা, আব্দুল মোতালেব ও মো. বশীর মিয়াকে কমিশনের সদস্য করা হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. আকতার হোসেন বেপারী, মো. এরফান উদ্দিন খান রিপন ও মো. আফছার উদ্দিন। সহসভাপতি পদে মোহাম্মদ আমিনুর রহমান, মো. হাবিবুর রহমান বাদল, শেখ মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক পদে মো. মজিবুর রহমান, আবুল বাসার চৌধুরী তুহিন, মোহাম্মদ মেহেদী হাসান, সহসাধারণ সম্পাদক পদে সরকার মো. আশরাফুল মোমেনিন লেলিন, নূর মোহাম্মদ ও আশাধন সরকার, সাংগঠনিক সম্পাদক পদে হাজী মো. মাসুদ রানা, মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ পদে আবু জাফর আহমেদ, মো. কবীর হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম, শেখ মাহবুব হাসান রকি, প্রচার সম্পাদক পদে সৌরভ দাস জয়, মোস্তফা কামাল ধর্ম সম্পাদক পদে মো. আবদুল রহিম, হাজী মো. তমিজ উদ্দিন, কার্যকরী সদস্য পদে মোহাম্মদ আলীম, মো. আবুল কালাম আজাদ, সুকুমার সাহা কমল, রাশেদুল কবীর নিশু প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এদিকে, নির্বাচন ঘিরে সাভার সাব-রেজিস্ট্রি অফিসের পাশে দলিল লেখকদের মাঝে বইছে উৎসবের আমেজ। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ভোটারদের কদর ততোই বাড়ছে।
Leave a Reply