1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভার ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

সংবাদ রিপোর্ট : পবিত্র রমজান মাস উপলক্ষে সাভার ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ১৫০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ১২ মার্চ বুধবার সাভারের ব্যাংক কলোনি এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয় । সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার পৌঁছে দেওয়ার জন্য সংগঠনের স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে কাজ করেন। সাভার ইয়ুথ ফাউন্ডেশনের এক সদস্য বলেন, রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যারা প্রতিদিনের খাবারের নিশ্চয়তা পান না। তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এই উদ্যোগের মাধ্যমে আমরা অন্তত কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারছি, এটাই আমাদের আনন্দের বিষয়।

সাভার ইয়ুথ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় ও দুঃস্থদের সহায়তা, রক্তদান কর্মসূচি, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে সংগঠনটি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। সংগঠনের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা প্রসংশা করেছেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। রমজানের এই বিশেষ সময়ে দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষদের জন্য এমন মানবিক উদ্যোগ নেওয়া অত্যন্ত প্রশংসনীয়। সাভার ইয়ুথ ফাউন্ডেশনের এই কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :