1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভার-আশুলিয়া-ধামরাইয়ের আ. লীগ নেতা-কর্মীরা ঢাকার পথে

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

সংবাদ রিপোর্ট: রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে যোগ দিতে প্রায় চারশ গাড়ি নিয়ে সাভার-আশুলিয়া-ধামরাই থেকে ঢাকার পথে রওনা হয়েছেন নেতা-কর্মীরা। ২৮ জুলাই শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজার চেকপোস্টে এসব গাড়ি দেখা যায়। গাড়িতে থাকা নেতাকর্মীদের সরকার সমর্থিত বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে দেখা যায়। পুলিশের চেকপোস্টে আওয়ামী লীগের ব্যানার সংবলিত এবং নেতা-কর্মী বহনকারী কোনো যানবাহনেই তল্লাশি চালাতে দেখা যায়নি। সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল আলম সমর বলেন, বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিতে চার শতাধিক গাড়ি যোগে নেতাকর্মী নিয়ে ঢাকার পথে রওয়ানা হয়েছি। আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, আমরা দেড় শতাধিক বাস নিয়ে ঢাকায় শান্তি সমাবেশে যোগ দিতে যাচ্ছি। গাড়িগুলোতে প্রায় ৫ হাজার নেতা-কর্মী রয়েছেন। আমরা কোনো ষড়যন্ত্র হতে দেবো না। ধামরাই পৌর মেয়র ও ধামরাই উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা বলেন, প্রায় সাড়ে তিন হাজার নেতাকর্মী নিয়ে দুই শতাধিক গাড়ির বহর নিয়ে সমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। আমাদের গাড়ি বহর হেমায়েতপুর এলাকা ছেড়ে গেছে। পথে আমাদের তল্লাশি করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :