1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে ৩৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও চেক প্রদান

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৫ জন মেধাবী কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৬ জুলাই শনিবার সকালে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি)” স্কিমের আওতায় এই সম্মাননা প্রদান করা হয়। মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ ও সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লিয়াকত আলী। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুলের শহিদ শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :