1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী আশুলিয়ায় বাড়ির ছাদে পড়ে ছিল শিশুর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ

সাভারে ৩২ লাখ টাকার চুরি হওয়া কাপড় উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারের একটি তৈরি পোশাক কারখানার চুরি হওয়া কাপড়ের রোল উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় এক যুবককেও গ্রেপ্তার করে পুলিশ। ২৪ জুলাই সোমবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আব্দুল্লাহিল কাফি। পুলিশ জানায়,সাভারের আমিনবাজারের চানপুর এলাকার টিম টেক্স ব্যান্ডো ইকো এ্যাপারেলন্স লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার বিভিন্ন রঙের কাপড়কের এক হাজার ১৬ টি রোল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে কাজী এন্ড সন্স এর মালিকানাধীন এর ক্যাভার্ড ভ্যানের ড্রাইভার রিপন মাইনুদ্দিন রোল গুলো নিয়ে সাভারে ওই কারখানার আসার জন্য রওয়ানা দেন। পরে মহাসড়কে কৌশলে ক্যাভার্ড ভ্যানের ড্রাইভার প্রায় ৩২ লক্ষ টাকার ৬৪ টি রোল চুরি করেন তিনি। পরে ওই ক্যাভার্ড ভ্যানটি সাভারের পোশাক কারখানায় আসলে কারখানা কতৃপক্ষের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি কাপড়ের রোল চুরি হওয়ার কথা শিকার করেন। পরে ২২ জুলাই কারখানার এডমিন সুপার ভাইজার মানিক হাওলাদার বেশ কয়েক জনের নামে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করলে সাভার মডেল থানা পুলিশ রাতে চট্টগ্রামে অভিযান পরিচালনা করে চুরি হওয়া সকল কাপড়ের রোল উদ্ধার করে আসামী রিপন মাইনুদ্দিনকে গ্রেপ্তার করে ও ক্যাভার্ড ভ্যানটিও জব্দ করেন। পরে দুপুরে আসামীকে আদালতে পাঠানো হয়। সংবাদ সম্মেলনে এসময় সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা, টিম টেক্স ব্যান্ডো ইকো এ্যাপারেলন্স লিমিটেডের চেয়ারম্যান কাজী মনির উদ্দিন তারিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :