1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে হেরোইন ও গাঁজাসহ ২ নারী গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে দেড় কেজি গাঁজা ও ছয় গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে, এদিন ভোরের দিকে আমিনবাজারের বরদেশী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সাভার মডেল থানায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। গ্রেফতাররা হলেন- আমিনবাজারের বরদেশী গ্রামের রহিমা বেগম (৪৫) ও হাজেরা বানু ওরফে ওজুফা (৩৯)। সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ জানান, ভোরে বরদেশী এলাকায় মাদক বিক্রয় হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা ও ছয় গ্রাম হেরোইনসহ ওই দুই নারীকে গ্রেফতার করা হয়। সকালে তাদের নামে মামলা দায়ের শেষে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :