1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারে স্বাস্থ্য কমপ্লেক্সের ম্যানহোলে সরকারি ওষুধ, তদন্তে কমিটি গঠন

  • আপডেট সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিত্যক্ত ম্যানহোলে প্রচুর পরিমাণ সরকারি ওষুধের সন্ধান পাওয়া গেছে। ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আল হাসান। এর আগে, ২ ফেব্রুয়ারি সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিত্যক্ত ম্যানহোলে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধের সন্ধান পাওয়া যায়। তবে ওষুধ ফেলার আগে না পড়ে মেয়াদ উত্তীর্ণ হয়েছে তা জানা যায়নি। এসব বিষয় হাসপাতালের কেউ কথা বলতে রাজি হয়নি। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ দরিদ্র মানুষ সরকারি ওষুধ পান না। ব্যবস্থাপত্রে চিকিৎসকের লেখা ওষুধ বাজার থেকে কিনে নিতে বলা হয়। এ বিষয়েস্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান বলেন, ম্যানহোলে ওষুধের সন্ধান পাওয়ার পর থেকে আমি নিজেও বিব্রত। এ ওষুধ ম্যানহোলে থাকার কথা না। যদি মেয়াদোত্তীর্ণ হয়ে থাকে তাহলে এগুলো একটা সিস্টেমের মাধ্যমে ফেলতে হয়। আর ওষুধের দায়িত্বে থাকে স্টোর কিপার। তবে কারা কীভাবে ওষুধগুলো এখানে ফেলেছে, তা জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে কমিটি। তবে কমিটির সদস্যদের নাম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকাশ করবেন না বলে জানিয়েছেন এ স্বাস্থ্য কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :