1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

সাভারে সয়াবিন তেলভর্তি ট্রাক লুট

  • আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

সংবাদ রিপোর্ট: ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংকটাউন এলাকায় ৬০ ড্রামভর্তি সয়াবিন তেলসহ ১৬ টনের একটি ট্রাক লুট হয়েছে। ঢাকার ডেমরা এলাকার টিটি গ্রুপ কারখানা থেকে তেল নিয়ে সাভার নামাবাজারে আসার পথে বুধবার ভোররাত সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে। লুণ্ঠিত তেলের মূল্য ১৯ লাখ টাকা এবং ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৪-৯৪৫৪) মূল্য ১৬ লাখ টাকা। ট্রাকের চালক সেলিম মিয়া জানান, বিশ্বনাথ ট্রেডার্স এর তেল নিয়ে সাভার নামাবাজার আসার পথে রাত চারটার দিকে হেমায়েতপুর আলমনগর এলাকায় পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি সংকেত দিয়ে ট্রাক থামায়। তাকে গন্তব্য বলার পর পুলিশ টাউন পার হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজে উঠতেই একটি হায়েস মাইক্রো দিয়ে পথরোধ করে ট্রাকের। ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয়। তখন ৬-৭ জনের সশস্ত্র দল চালক সেলিম ও হেলপার রাজিবকে জিম্মি করে তেল ভর্তি ট্রাক নিয়ে রওনা হয়। ধামরাই সুতিপাড়া এলাকায় মারধোর করে চালকো হেলপারকে ট্রাক থেকে নামিয়ে অস্ত্রধারী ডাকাতরা সামনের দিকে এগিয়ে যায়। বিশ্বনাথ ট্রেডার্স এর মালিক লোকনাথ ঘোষ এ ঘটনায় বুধবার সকালে সাভার থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :