1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

সাভারে শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা 

  • আপডেট সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

সংবাদ রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীনতা লাভ করতো না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি ছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। আজ স্বাধীনতার সুফল ভোগ করতে পারছি। ১৪ আগস্ট রবিবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় সাভার উপজেলা, পৌর ও ছিন্নমূল হর্কাস লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন উৎসর্গ করে বাংলাদেশকে বীরের দেশ দিয়েছেন। কিন্তু তারপরেই ঘাতকরা তার পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করে দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছিলো। সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গণির সভাপতিত্বে আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, উপজেলা হকার্স লীগের সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, নজরুল ইসলাম, জাকির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কয়েক শত দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :