1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১

  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে যাত্রীবাহী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কায় আনোয়ারুল ইসলাম (৩৩) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন যাত্রী। ২৮ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। পথচারীরা জানান, রাতে নওগাঁ থেকে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল সাড়ে ৭টার দিকে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। এছাড়াও বাসে থাকা আরও তিনজন ব্যক্তি আহত হয়েছেন। সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও সড়ক থেকে বাসটি সরিয়ে নিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :