1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

সাভারে রিকশাচালকের প্রাণ গেল ছিনতাইকারীর ছুরিকাঘাতে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারের ঝাউচড়ে নাসির (৩৫) নামে এক ছুরিকাহত রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সাভারের হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কের ঝাউচড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিকশাচালক নাসির বাগেরহাট জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্ত্রী লাভলী আক্তার ঢাকা পোস্টকে বলেন, নাসির গতকাল রিকশা নিয়ে বের হয়। তবে রাতে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেছি, গ্যারেজে খোঁজ নিয়ে দেখেছি। রাতে গ্যারেজেও আসেনি সে। সকালে শুনি আমার স্বামীকে খুন করে রিকশা নিয়ে গেছে ছিনতাইকারী। আমি এর বিচার চাই। পুলিশ জানায়, ভোরে ওই এলাকায় সড়কের পাশে নিহতের মরদেহ দেখে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয় স্থানীয়রা। ৯৯৯ থেকে মেসেজ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাসিরের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। তার পেটে, কাঁধে ও গলাসহ বেশ কয়েক স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাই করতেই নাসিরকে হত্যা করা হয়েছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :