1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সাভারে রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

  • আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে একটি আঞ্চলিক সড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত এক যুবকের (২৬) ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩ অক্টোবর বুধবার সকালে সাভার পৌরসভার জামসিং ডেউটি এলাকায় সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা ভুট্টু মিয়া সাংবাদিকদের জানান, সকালে জামসিংয়ের ডেউটি এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত এক যুবককের লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা। মরদেহটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে থানায় ফোন করে পুলিশে খবর দেয় তারা। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় জানা যায়নি। নিহতের পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :