1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক গ্রেপ্তার সাভারে ৫ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা

সাভারে রাধা-কৃষ্ণ মন্দির থেকে চুরি হওয়া ১৩টি মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে একটি রাধা-কৃষ্ণ মন্দির থেকে চুরি হওয়া ১৩টি মূর্তিসহ মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ও ট্রাফিক উত্তর) মোহাম্মদ আব্দুল্লাহিল কাফী।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফী জানান, গত ৩০ আগস্ট দুপুর ২টার দিকে সাভার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন দক্ষিনপাড়া এলাকায় সাংবাদিক বরুন ভৌমিক নয়নের নিজ বাসভবনের চতুর্থ তলার পারিবারিক মন্দিরের জানালা ভেঙে মোট ১৩টি মূর্তি ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি। এ ঘটনায় রোববার সাংবাদিক বরুণ ভৌমিক বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মোহাম্মদ আব্দুল্লাহিল কাফী জানান, ঘটনার পরপরই জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশনা অনুযায়ী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। মন্দিরের সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে সন্দেহভাজন দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত নির্মল (২৫), আমির হোসেন ব্যাপারী (৫৫) ও শহিদ হাওলাদার (৩৫) নামে তিন জনকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মন্দিরের মূর্তি চুরির কথা স্বীকার করেন এবং মূর্তিগুলো আসামি আমিরের দোকান ও শহিদের বাড়িতে রয়েছে বলে তথ্য দেন। পরে সেখান থেকে চুরি হওয়া মূর্তিগুলো উদ্ধার করা হয়।

ভুক্তভোগী ও মামলার বাদী সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন জানান, আমার প্রয়াত মায়ের স্মৃতি স্বরূপ রেখে যাওয়া এই মূর্তিগুলো মূল্য দিয়ে বিচার করা যাবে না। এটা অনুভূতির বিষয়। মূর্তিগুলো হারিয়ে আমি মানষিকভাবে ভিষণ ভেঙে পরেছিলাম। দ্রুততম সময়ের মধ্যে মূর্তিগুলো উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনায় তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে এসময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) নয়ন কারকুন, হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লাসহ সাভার মডেল থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :