1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন

সাভারে রাজউকের অভিযানে ভাঙা হলো ৫ ভবনের অবৈধ অংশ

  • আপডেট সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে অভিযান চালিয়ে নকশা বহির্ভূত ৫টি নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ৭ ডিসেম্বর বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভারের ব্যাংক কলোনি এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।রাজউক সূত্রে জানা যায়, ওই এলাকায় নির্মাণাধীন দুই তলা, তিন তলা, ছয় তলা ও পাঁচ তলাবিশিষ্ট ভবনের রাজউকের নকশা বর্হিভূত অংশ ভেঙে দেওয়া হয়েছে। এর মধ্যে ৪টি ভবন রাজউক ও একটি পৌরসভা থেকে অনুমোদন নেওয়া হয়েছিল। যদিও রাজউকের আওতাধীন এলাকায় পৌরসভার অনুমোদন দেওয়ার নিয়ম নেই। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারওয়ার বলেন, সাভার রাজউকের মহাপরিকল্পিত এলাকার অন্তর্ভুক্ত। রাজউকের এখানে একটি সাব-অফিস স্থাপন করার কথা রয়েছে। প্রথমে আমরা নির্মাণাধীন ভবনে জোর দিচ্ছি। কারণ এগুলো সংশোধনের সুযোগ রয়েছে। রাজউকের আওতাধীন এলাকায় পৌরসভা ভবনের অনুমোদন দিয়েছে, যা তারা পারে না। এরপর তারা ঠিকভাবে মনিটরিং করতেও ব্যর্থ হয়েছে। ফলে সাভারে নকশা বর্হিভূত ভবনের সংখ্যা বাড়ছে। এ বিষয়ে সাভার পৌর মেয়র আব্দুল গণি বলেন, ২০১৫ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ভবনের নকশা অনুমোদন দেওয়ার চিঠির বিপরীতে অনুমোদন দেওয়া হয়েছে। তবে রাজউকের ব্যাপারটি আমরা জেনেছি। এ ব্যাপারে আলোচনা করবো। এসময় রাজউকের অথরাইজড অফিসার রঙ্গন মন্ডল ও অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :