1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

সাভারে যৌথ বাহিনীর অভিযানে ছাত্রলীগের সাবেক নেতা সাইদুল গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট : সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলামকে (৩৪) সাভার বাজার রোডের নিজ বাসা থেকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে । রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সিপিসি-২, র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। পরে সাভার মডেল থানায় দায়েরকৃত হত্যা মামলায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গ্রেপ্তার সাইদুল ইসলাম সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুশুরিখোলা এলাকার জজ মিয়ার ছেলে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সাইদুলের নামে থানায় কয়েকটি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। মামলার অন্যান্য আসামীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে ।
র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় সাভার মডেল থানায় দায়েরকৃত একটি মামলায় ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :