1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে যুবদলের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

সংবাদ রিপোর্ট: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাভারে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২৮ মার্চ শুক্রবার বিকেলে সাভারের হেমায়েতপুরের রাজ ফুলবাড়িয়া সাকিপাড়া ঈদগাঁ মসজিদ প্রাঙ্গণে যুবদল সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল এর পক্ষ থেকে এসব উপহার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা যুবদলের নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন। এসময় তিনি একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার কিনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি এসবি রহমান বাবু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং যুবদল সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল এর পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আমাদের এই ঈদ উপহার বিতরণ ঈদের আগ দিন পর্যন্ত অব্যাহত থাকবে। সমাজের সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :