1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

সাভারে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে মারধর

  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সাভার পৌরসভার পার্বতীনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বিষয়টি জানিয়েছেন। মারধরের শিকার ওই যুবকের নাম তানজিম ইসলাম আনান (২৪)। তিনি সাভারের ভাগলপুর এলাকার তাজুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্তরা হলেন— সাভারের ব্যাংক কলোনি এলাকার মো. হাবিব (২১), আল আমীন (২১), শিহাব (২৫), সায়েম (২৫) ও রকি (২৭)। অভিযোগপত্র সূত্রে জানা যায়, অভিযুক্ত হাবিব ও আল আমীন ভুক্তভোগী ওই যুবকের বাসার সামনে প্রতিনিয়ত মাদক কেনাবেচা করতেন। বিষয়টি নিয়ে তাদেরকে একাধিক বার বারণ করলে তারা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী তানজিমকে বিভিন্ন হুমকি ধমকি প্রদান করে। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দলবল নিয়ে সাভারের পার্বতীনগর ধুপের মাঠে প্রকাশ্যে তার ওপর হামলা চালায় অভিযুক্তরা। এসময় তাদের হাতে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তার মাথার কানে ও পায়ের হাঁটুসহ শরীরের নানান স্থানে আঘাত করে। এসময় তার পকেটে থাকা ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে হামলাকারীরা পালিয়ে যায়। তানজিম ইসলামের বাবা তাজুল ইসলাম বলেন, অভিযুক্ত হাবিব এবং আল আমীন মাদক কারবারি ও সেবনের সঙ্গে জড়িত। তারা প্রায়ই আমার বাড়ির সামনে মাদকদ্রব্য বিক্রি করতো। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে আজ জনসম্মুখে দলবল নিয়ে আমার ছেলেকে বেধড়ক মারধর করেছে তারা। আমি এর সুষ্ঠ বিচারের দাবি জানাই। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :