1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

সাভারে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের অভিযান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে ঢাকা আরিচা মহাসড়ক বিভাজনের ফলে যাত্রীদের দুর্ভোগ নিয়ে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রকাশের পর পুলিশ এ অভিযান শুরু করেছে। ৭ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাজেলা ট্রাফিক পুলিশের এ্যাডমিন (প্রশাসন) আব্দুস সালামের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অর্ধশত বাস আটক করে মামলা ও জরিমানা আদায় করা হয়। এসময় ডাইরেক্ট লেনে সড়কের মাঝ যাত্রী ওঠা নামা করানো পরিবহন গুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এছাড়া লোকাল লেনে বেশি ক্ষণ দাড়িয়ে থাকা বাস গুলোকেও মামলা দেওয়া হয়েছে। প্রায় অর্ধশতাধিক দুরপাল্লা ও আন্তঃজেলা পরিবহনকে তিন হাজার টাকা করে মামলা দেওয়া হয়েছে। এবিষয়ে ট্রাফিক ইনসপেক্টর আব্দুস সালাম বলেন, সাভারে উন্নত ট্রাফিক ব্যবস্থার জন্য সাভির্স লেন হয়েছে। কিন্তু অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের জন্য সে কাজে কিন্তু বিঘ্ন ও জনসাধারণের ভোগান্তি হচ্ছিল। যাতে সার্ভিস লেনে গাড়ি দাড়াতে না পারে এবং মেইন লেনে যাত্রী ওঠা নামা করতে না পারে। এজন্য আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :